সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২১৬ বার পঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) মীমাংসার নামে তিনি বাদীর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মোঃ সুমন জানান, তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। পরে এসআই দেলোয়ার বাদী ও বিবাদীকে থানায় ডেকে মীমাংসার প্রস্তাব দেন। এ সময় তিনি বাদীর কাছে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন সুমন। বিবাদী মীমাংসায় রাজি না হওয়ায়, বাদীকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, ভীতসন্ত্রস্ত হয়ে বাদী সোমবার (৪-ই মে) নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে এসআই দেলোয়ারের হাতে তুলে দেন। এ সময় তাকে বিষয়টি কাউকে না জানানোর জন্যও বলা হয়।
এ বিষয়ে জানতে চাইলে এসআই দেলোয়ার বলেন, “আমি টাকা নিয়েছি, আপনি যা পারেন করেন। তবে আমি ২০ হাজার টাকা নেইনি, ১০ হাজার টাকা নিয়েছি।

এ ঘটনায় স্থানীয় এক গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মী বলেন, “বর্তমান সময়ে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক।
ঘটনাটি ঘিরে থানায় ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park