সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে ৮ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার, থানায় মামলা

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২২ বার পঠিত

এম,এ মালেক:

​ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ মে (শুক্রবার) রাতে উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— হালুয়াঘাট থানার বাঘবের ইউনিয়নের চণ্ডীড়কান্দা গ্রামের মিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন বাদশা (২৪) এবং ধোবাউড়া থানার গাজীরভিটা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মো. রতন মিয়ার ছেলে মো. তোফায়েল মিয়া (২০)।
​পুলিশ সূত্রে জানা যায়, হালুয়াঘাট থানার এসআই মো. মানিক মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম শুক্রবার রাতে মাদক উদ্ধার ও বিশেষ ডিউটি করার সময় গোপন সূত্রে নিশ্চিন্তপুর গ্রামের জনৈক আঃ হাইয়ের মুদি দোকানের পাশে মাটির রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে।
​সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে আনোয়ার হোসেন বাদশা ও তোফায়েল মিয়াকে আটক করতে সক্ষম হলেও অপর এক অজ্ঞাতনামা আসামি অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।
​পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করা হয়। এ সময় আসামি আনোয়ার হোসেন বাদশার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের সাদা রঙের বাজারের ব্যাগ থেকে ৪ বোতল এবং তোফায়েল মিয়ার হাত থেকে ৪ বোতল— সর্বমোট ৮ বোতল ভারতীয় তৈরি ‘McDowell’s No1 LUXURY BLENDED WHISKY’ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১২,০০০ (বারো হাজার) টাকা।
​পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অভিনব কায়দায় অবৈধভাবে ভারতীয় মদ এনে হালুয়াঘাট ও আশপাশ এলাকায় কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় এসআই মো. মানিক মিয়া বাদী হয়ে ধৃত দুই জন এবং পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ২৪(ক)/৪১ ধারায় হালুয়াঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
​হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park