সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ব্যাংকার স্বামীর বিশেষ অঙ্গ কেটে পলাতক স্ত্রী।

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকার স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত স্ত্রী। ওই ব্যাংক কর্মকর্তার নাম আরিফুল হক (৪০)।তার স্ত্রী খালেদা পারভীন (৩২)।

ঘটনাটি ঘটেছে শনিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস ফুলতলা ল্যাবরেটরি স্কুলের গলিতে তার নিজ বাড়িতে। আরিফুল ইসলাম সোনালী ব্যাংক হরিনারায়ণপুর শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

তার বড় ছেলে নাজমুস সাকিব জানান, রাত ৮ টার দিকে মা আমাকে নামাজে পাঠান। নামাজ শেষে দোকান থেকে কিছু কিনে আনতে বলেন। সরকারি ছুটি থাকায় ওই সময় বাসায় কোন ভাড়াটিয়ারা ছিল না। বাড়ি ফাঁকা ছিলো। নামাজ থেকে ফিরে এসে বাবার চিৎকার শুনতে পাই। দ্রুত বাসায় গিয়ে দেখি বাবা অন্যদের ডাকছে আর নিচে পড়ে যাচ্ছে। আমাকে দেখে দ্রুত অটোরিকশা ডেকে আনতে বলে। এ সময় মাকে বাড়িতে দেখতে পায়নি। তারপর বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

সাকিব বলেন, এ ঘটনার আগে কোন ঝগড়াঝাঁটি হয়নি। তবে পূর্ব থেকে মা বাবাকে সন্দেহ করে আসছে, সে নিয়ে মাঝেমধ্যে বাবা মায়ের মধ্যে অশান্তি হতো।

হাসপাতালের চিকিৎসক আশরাফুল জানান, বিশেষ অঙ্গের ৮০ ভাগ কেটে পড়ে গেছে৷ কেটে যাওয়া অংশ খুঁজে না পাওয়ায় বিশেষ অঙ্গ আর আগের মত স্বাভাবিক করা সম্ভব না।

এ বিষয়ে কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান আরটিভিকে বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আরিফুল ইসলামের স্ত্রী অভিযুক্ত খালেদা পারভীন কে আটকের চেষ্টা চলছে।

খালেদা যশোর জেলার চুরামনকাঠি এলাকার কাজী হাফিজুল্লাহর মেয়ে। আর আহত আরিফুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার কাচারি খাদিমপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে। আরিফুল সোনালী ব্যাংকে চাকরির সুবিধার্থে চৌড়হাসে বাড়ি করে সেখানে পরিবার নিয়ে বসবাস করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park