
স্টাফ রিপোর্টারঃ
৩০ মে সকাল থেকে বিভিন্ন কর্মসৃচীর মধ্য দিয়ে পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। জানা গেছে পার্বতীপুর উপজেলা বিএনপির উদ্দ্যোগে পৌরসভার ঢাকা মোড় সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ে সকাল থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত আনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, ১০টি ইউনিয়নের নেতানেত্রীগণ। আরও উপস্থিত ছিলেন, স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।