সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরণখোলায় নসিমন উল্টে প্রাণ হারালো সৌদি প্রবাসীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সুজন মোল্লা (৪০)। ৪ জুন খুব ভোরে ১ নং ধানসাগর ইউনিয়নের ৮ নং রাজাপুর ওয়ার্ডের ছুটুখার বাজার শিকদার বাড়ি কালভার্টের মোড় দ্রুত গতিতে অতিক্রম করে যাওয়ার সময় নসিমন উল্টে কালভার্টের পাশে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে। নসিমন উল্টে গিয়ে নসিমনে থাকা ২ জনের মধ্যে সুজন মোল্লার মাথা ফেটে মগজ রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মোল্লা মারা যায়। প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম হাওলাদার (৫৫) বলেন খুব ভোরের দিকে জোরে মানুষের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি নসিমন উল্টে পড়ে আছে পাশে সুজন মোল্লা রক্তাক্ত দেহ। নসিমনে আরেকজন ছিল তাকে পাওয়া যায়নি। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ১ নং উত্তর রাজাপুর ওয়ার্ডের হানিফ মোল্লার ছেলে সুজন মোল্লা ৩ মাস আগে সৌদি থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে তিনি নসিমন কিনে এবং নিজে চালিয়ে কাঠের ব্যবসা শুরু করেন। নিহত সুজন মোল্লার এক স্ত্রী, এক মেয়ে এক ভাই দুই বোন রয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park