বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

বিকট বিস্ফোরণে মাটিতে বিশাল গর্ত, গর্ত থেকে বেরুচ্ছিলো বারুদের গন্ধ

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

উপজেলা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় বাড়ির পাশের কলাবাগানের মাটির নিচ থেকে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের স্থানের মাটিতে বিশাল গর্ত তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই গর্তটি কলাগাছ ও মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়। ভরাট করা গর্ত থেকে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিলো।

শনিবার (১৩-জুন) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মূলাই বেপারী কান্দি (৫-নং ওয়ার্ড) এলাকার ছাত্তার বেপারী (৪৭) এর ঘরের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায় ছাত্তার বেপারী ও তার পরিবারের সদস্যরা।

ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন জানান, এলাকাটি মারামারি প্রবণ এলাকা। এখানে মাঝেমধ্যেই ককটেল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে কেনো বিস্ফোরণের ঘটনা ঘটেছে এসব বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

ঘটনাস্থলে থাকা নাহিদ নামে এক অটোরিকশা চালক জানান, গর্ত থেকে বারুদ পোড়া গন্ধ বের হচ্ছে। আতসবাজি ফোটানোর পর যেমন গন্ধ আসে এই গন্ধ অনেকটা তেমনই।

স্থানীয় এক দোকানী জানান, ছাত্তার বেপারীসহ স্থানীয় অধিকাংশ পুরুষ মানুষই দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। বিভিন্ন সময় মারামারি আর ককটেল বিস্ফোরণের ঘটনায় থানা পুলিশের ঝামেলা এড়াতে সবাই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার সময় ছাত্তার বেপারীর স্ত্রী রাবেয়া বেগম (৪০) বাড়িতে ছিলেন। তবে বিস্ফোরণের পর পুলিশের আতঙ্কে তিনি বাড়িতে তালা দিয়ে চলে গেছেন।

বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেহ আহমেদ বলেন, আমরা জানতে পেরেছি বিলাসপুরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে এসে আমরা একটি নতুন ঢেকে রাখা গর্ত দেখতে পেয়েছি এবং গর্ত থেকে বারুদ পোড়া গন্ধ বের হচ্ছিলো। আমরা তদন্ত করে দেখছি বিষয়টি কেনো হয়েছে বা কারা এর সাথে জড়িত। কারণ অনুসন্ধান ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park