বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বেইলি ব্রিজ ভেঙে চরম দুর্ভোগ: এমপি সালমান ওমর রুবেলের নির্দেশনায় ঘাটে বিনামূল্যে খেয়া পারাপার চালু

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

​এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

​ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা-আইলাতলী ঘাটের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বিষয়টি জানার পরপরই স্থানীয় জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালমান ওমর রুবেল।
​মাননীয় সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় গোয়াতলা-আইলাতলী ঘাটে তাৎক্ষণিকভাবে দুটি বড় নৌকার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এই নৌকা দুটির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে খেয়া পারাপার করা হচ্ছে, যাতে করে এলাকার মানুষ কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

​স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছিলাম। কিন্তু এমপি মহোদয় দ্রুত আমাদের কষ্টের কথা চিন্তা করে ফ্রিতে পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমাদের অনেক বড় উপকার হয়েছে।”

স্থানীয় এক ভুক্তভোগী পথচারী জানান,
​জনগণের কল্যাণে এবং জনদুর্ভোগ কমাতে মাননীয় এমপি মহোদয়ের এই মানবিক ও দ্রুত উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁর এই সময়োপযোগী পদক্ষেপের তীব্র প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
​স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park