
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় যুবদলের আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪ টা ৩০ মিনিটে শরণখোলা যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিল শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক হয়ে রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা শেষ হয়। শরণখোলা উপজেলা যুবদলের সিরিয়ার যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সোহাগের আয়োজনে প্রতিবাদ মিছিলে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোল্লা ইব্রাহিম যুবদল নেতা এম মাসুদ হোসাইন , আবু জাফর, এনামুল হক, ওবায়দুল হক, মোঃ মামুন খান, বাপ্পি আকন, রুবেল তালুকদার, এইচ এম আলাউদ্দিন, অনিক তালুকদার, আল-আমিন মোল্লা সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ মিছিল শেষে উপজেলা যুবদলের আয়োজনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় রায়েন্দা বাজার পাঁচ রাস্তায়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শান্ত রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের অপতৎপরতা রুখে দিতে যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।