বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগে মানববন্ধন, বিচার দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা:

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষ্ণানগর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম এবং তার পরিবার দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। তারা দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে রেজাউল ইসলামকে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন। তিনি বলেন, ২০১৮ সালে কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কে. এম. মোশাররফ হোসেন নিহত হওয়ার পর থেকে বর্তমান চেয়ারম্যান ব্ল্যাকমেলার, একাধিক মামলার আসামি স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ নেত্রী সাফিয়া পারভীন তাদের পরিবারকে সন্দেহের চোখে দেখে আসছেন। সেই সময় থেকে বিভিন্নভাবে তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি, হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরে তাদের পরিবার এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করার পর জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park