
এম.এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্টতার দায়ে ১০ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হল, সামিদুল ইসলাম (৩০), পিতা: নাজিমদ্দিন, সাং- ডুবারচর, শেরপুর, আলামিন (৩০), পিতা: মোঃ হোসেন আলী, সাং- ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, মোঃ ইসমাইল হোসেন (৩৬), পিতা: ইব্রাহিম হোসেন, সাং- উত্তরখয়রাকুড়ী, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ লিটন মিয়া (৪৪), পিতা: মৃত আব্দুল হাসিম খান, সাং- আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ আলামিন মিয়া (৪২), পিতা: মোঃ তারা মিয়া, সাং- মুক্তারপাড়া, নেত্রকোনা, মোঃ শাহ আলম (২৮), পিতা: মৃত আবুল কাসেম, সাং- গুবরাকুড়া শাপলা বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ, মারুফ (২৬), পিতা: মুনসুর, সাং- উত্তর আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ তিতাস (২৭), পিতা: জাকির হোসেন, সাং- মধ্য আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ উজ্জ্বল মিয়া (৩৫), পিতা: মোঃ বাবুল মিয়া, সাং- ইসলামপুর, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ সুরুজ মিয়া (৩২), পিতা: হাবীবুর রহমান, সাং- দক্ষিণ মনিকুড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।