বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন, বেজপাড়ায় প্রতিষ্ঠার জোর দাবি

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

সরকারি পতিত জমিতে কলেজ স্থাপনের আহ্বান; এতে জেলার ছয় উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবে বলে দাবি#

মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঝিনাইদহ জেলার জন্য বরাদ্দকৃত মেডিকেল কলেজটি জেলার ছয় উপজেলার মধ্যবর্তী স্থান কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কসংলগ্ন বেজপাড়ায় স্থাপন করা হোক।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজিত কর্মসূচিতে কমিটির আহ্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বাস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিচুর রহমান, সমকালের সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম, সদস্য হারুন অর রশিদ এবং ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ‘ঊষা’র সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
বক্তারা বলেন, বেজপাড়ায় সরকারি পতিত জমি থাকায় সেখানে মেডিকেল কলেজ স্থাপন করলে সরকারের অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। পাশাপাশি কালীগঞ্জ জেলার ভৌগোলিকভাবে মধ্যবর্তী অবস্থানে থাকায় এখান থেকে জেলার ছয় উপজেলার মানুষ সহজে চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন। এছাড়া কোটচাঁদপুর, মহেশপুর এবং পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার বাসিন্দারাও এ প্রতিষ্ঠানের সুফল ভোগ করতে পারবেন।
মানববন্ধন থেকে বক্তারা তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ঝিনাইদহের প্রস্তাবিত মেডিকেল কলেজ বেজপাড়ায় স্থাপনের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park