
উপজেলা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় ২৯’শ ৮৪ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার, ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
সোমবার (২৯-জুন) দুপুরে উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহম্মেদ (আসলাম)।
উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুকের তত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ, পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অফিসার মুসলিমা জাহান রুনিয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর চৌকিদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক কৃষাণীগন।
পরে উপস্থিত কৃষকদের মাঝে সার, বীজ ও চারাগাছ দেয়ার মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন সংসদ সদস্য সাইদ আহম্মেদ (আসলাম)।
বিতরণী অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে জাজিরা উপজেলায় বিনামূল্যে ৮২৫’জন কৃষককে রোপা আমন বীজ ও সার, ৭২৪ জনকে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, ৭০’জনকে শীতকালীন পেয়াজের বীজ, ১,০৬০’ জনকে শাকসবজির বীজ, ও ২৮০’জন কৃষককে গ্রীষ্মকালীন মরিচ (হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।