
দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি
মোঃ আরাফাত হোসেন:
দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি, চিকিৎসা সেবার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের মানসিকতা পরিবর্তনের ওপর তাগিদ দেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ নভেম্বর (শুক্রবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো – ২০২৬ এর উদ্ভোদনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, সুচিকিৎসা জনগনের দোরগোড়ায় পৌঁছাতে হলে, দেশের চিকিৎসা সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এজন্য মানসিকতার পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষায় পড়াশোনা করে এবং চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে সরকারেরও যথেষ্ঠ বিনিয়োগ রয়েছে। কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ মানুষের নিকট বিনিয়োগের সুফল পৌঁছাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের সুচিকিৎসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ডেন্টাল ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, দাঁতের চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় দেশের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ব্যয় বহন করতে পারে না। তরুণ চিকিৎসকদের গ্রাম অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র গুলোতে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান।
সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্টাফের অভাব রয়েছে। সেখানে উপজেলা পর্যায়ের ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন, রুগী সহ সজনরা। প্রান্তিক এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরকারিভাবে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি পেশাজীবি সংগঠন গুলো দলীয় রাজনীতির বাহিরে রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিৎ নয়। এ বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়া হলে সরকারি প্রতিষ্ঠান গুলোর সমস্যা অনেকাংশে কমে যাবে। দলীয়করণ বন্ধ হওয়া মাধ্যমে, সরকার পরিবর্তন হলে সংগঠন গুলোর সবকিছু পরিবর্তন হওয়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনবান্ধন স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।