বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

হালুয়াঘাটে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
​মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি এই বাজেট উপস্থাপন করেন।
রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে প্রস্তুতকৃত এই বাজেটে বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা।
​বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসেবামূলক কাজে।”
​বাজেটের উল্লেখযোগ্য বরাদ্দ ও পরিকল্পনার মধ্যে রয়েছে:
​বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা সংগ্রহ ও আধুনিক ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ,বিশুদ্ধ বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন।
কবরস্থান ও শ্মশান নির্মাণসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন।
​পৌর প্রশাসক আরও বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করতে নাগরিক সুবিধা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। তিনি হালুয়াঘাট পৌরবাসীর প্রতি নিয়মিত পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিলসহ পৌরসভার যাবতীয় পাওনা সময়মতো পরিশোধ করার জন্য বিনীত আহ্বান জানান।

​বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park