সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরণখোলা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ (৬ জুলাই) সোমবার সকাল ১০ টায় শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনের শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে আলোচনা সভায় সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য শেষে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোসাঃ লাবনী খাতুন স্বাগত বক্তব্য রাখেন। এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ছরোয়ার হোসাইন বাদল শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন অনুষ্ঠানের সভাপতি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অর্থিতা হাওলাদারের বক্তব্য শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও উপজেলা পল্লী উন্নয়ন বিভিন্ন কর্মসূচির সর্বোচ্চ পুঁজি গঠন, সর্বোচ্চ ঋণ গ্রহণকারী সমিতি, শ্রেষ্ঠ উদ্যোক্তা, ঋণ পরিশোধকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল পরিসংখ্যান অফিসার আইনুল হক পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার রুমুদে শরণখোলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park