মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফুলবাড়ীতে চেকপোস্টে উদ্ধার নিখোঁজ কিশোর, হস্তান্তর পরিবারের কাছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১২ বার পঠিত

‎মো. নাজমুল হাসান,
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
‎
‎কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ধরলা ব্রিজ চেকপোস্টে দায়িত্ব পালনকালে এক নিখোঁজ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
‎
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী থানার দ্বিতীয় ধরলা ব্রিজ এলাকায় দিবাকালীন চেকপোস্ট ডিউটির সময় এএসআই (নিঃ) মো. বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম মো. সোহাগ মিয়া (১৩) বলে পরিচয় দেয়।
‎পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সোহাগ গত ৪ জুলাই নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবার রংপুর জেলার পীরগাছা থানায় ৬ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩০৩) করেছে।
‎
‎পরে সোহাগকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হলে তার বড় ভাই মো. সাগরসহ স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হন। জন্মসনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি পীরগাছা থানার সঙ্গে যোগাযোগ করে কিশোরটির পরিচয় ও নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় ফুলবাড়ী থানা পুলিশ।
‎
‎যাচাই-বাছাই শেষে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার হওয়া কিশোর সোহাগ মিয়াকে সুস্থ অবস্থায় তার বড় ভাই মো. সাগরের জিম্মায় হস্তান্তর করা হয়।
‎এ ঘটনায় পরিবারের সদস্যরা ফুলবাড়ী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park