বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পার্বতীপুরে সোশাল মেডিয়ায় অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে আজ ৯ জুলাই দুপুর ১ টা ৩০ মিনিটে বাস টার্মিনাল উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে। জানা গেছে, সংবাদ সম্মলনে যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম মৌখিক বক্তব্যে অভিযোগ তুলেন রাজনৈতিক প্রতিহিংসায় একটি মহল আমার বিরুদ্ধে লিপ্ত রয়েছে। আমাকে হেয়প্রতিপন্ন করাতে সম্প্রতি আপত্তিকর কিছু তথ্য সোশাল মেডিয়ার অপপ্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং অপচেষ্টা। এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. মমিনুল ইসলাম, সাবেক পৌর প্যানেল মেয়র মাঞ্জুর রশিদ, রংপুর বিভাগীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান, রামপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। তারা
বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে মাহাবুর রশিদ সংগ্রামের রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা দাবি করেন, প্রচারিত অভিযোগগুলোর পক্ষে কোনো বাস্তবভিত্তিক তথ্য বা প্রমাণ নেই। বক্তব্যে
নেতারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীদের তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাঁছাই করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park