সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হাতিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল।

শনিবার থেকে হাতিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুর্গত পরিবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, সিনিয়র যুগ্নআহবায়ক আইয়ুব চৌধুরী সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park