সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ১

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী এলাকায় একটি গ্রামীণফোন টাওয়ারের ট্রান্সফরমার চুরির সময় সাগর আলী (২২) নামে একজনকে
স্থানীয় জনতা হাতেনাতে আটক করে রুহিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে খড়িবাড়ী প্যারাগন মুরগি ফার্ম সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের অভ্যন্তরে এ চুরির ঘটনা ঘটে।
ধৃত সাগর আলী আটোয়ারী উপজেলার মির্জাপুর (কলেজ মোড়) গ্রামের ছায়ফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় মেটালপ্লাস টেলিকমের অফিস এক্সিকিউটিভ মোঃ আবু সাইদ লিমন বাদী হয়ে রুহিয়া থানায় মোট ৫ জনের নাম উল্লেখপূর্বক একটি মামলা দায়ের
করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে দণ্ড বিধির (পেনাল কোড) ৩৭৯ ধারায় চুরির অপরাধে একটি নিয়মিত মামলা রুজু করে (যার মামলা নং- ৩৫/৫৬ তারিখ ১১/০৭/২০২৬ইং)। তদন্তকারী
কর্মকর্তা ঘটনাস্থল ও আসামির হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি ক্যাবল কাটার, ৫টি রিং রেঞ্জ,
১টি সেলাই রেঞ্জ, ৪টি ডাল রেঞ্জ, ১টি ফ্ল্যাট স্ক্রু-ড্রাইভার, ১টি টেস্টার, ২টি ছোট পাইপ এবং ১টি রশি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে।
জানান, টাওয়ারে চুরির চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মূল আসামিকে
গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে চুরির সরঞ্জাম। এই চক্রের সাথে জড়িত বাকি
আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park