সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

নীলফামারীর জলঢাকা মিনি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় জলঢাকা ক্রীড়া পরিষদ ও সৈয়দপুর ফুটবল একাডেমি। খেলাটির সভাপতি ও অতিথিসহ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করে আনুষ্ঠানিক ভাবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনের মাধ্যমে শুরু করেন কিন্তু দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় মাঠে উপস্থিত শত শত দর্শক মুগ্ধ হন। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। ৭৫ মিনিটের রুদ্ধশ্বাস এ ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় জলঢাকা ক্রীড়া পরিষদ। খেলা শুরুর মাত্র প্রথম মিনিটেই দলের পক্ষে দুর্দান্ত এক গোল করেন মজিবুর রহমান। এরপর সৈয়দপুর ফুটবল একাডেমি দ্রুত সমতায় ফিরলে ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় চরম রোমাঞ্চ। নির্ধারিত সময়ে উভয় দল আরও দুটি করে গোল করলে শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় ড্র হয় বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচটি। ফলাফল ড্র হলেও দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, লড়াকু মনো ভাব ও খেলোয়াড় সুলভ আচরণ দর্শকদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস হ্যাপী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জলঢাকা উপজেলা শাখার সদস্য সচিব মনোয়ার হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মতিউর রহমান, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী এবং জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারি থেকে নেতৃত্বদানকারী সাবেক ছাত্রনেতা মোহাইমেনুর রহমান সানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া পরিষদের সদস্য সচিব আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এ মতিন। প্রীতি ফুটবল ম্যাচটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ফেরদৌস আলম। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত ছিলেন। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।খেলোয়াড় দের চমৎকার পারফরম্যান্স, শৃঙ্খলাপূর্ণ আয়োজন এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি একটি সফল ও আনন্দঘন ক্রীড়া উৎসবে পরিণত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, ফুটবল আমাদের জাতীয় ঐতিহ্য ও আবেগের একটি খেলা। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে হবে,খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park