সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের প্রথম ক্লাব সভা ও দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান গত ১৩ জুলাই বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিদায়ী গোল্ডেন সভাপতি রোটা.আবদুল্লা আল মামুন নতুন রোটা বর্ষের ক্লাব সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক রোটা. প্রফেসর মো: আজহারুল ইসলামকে ও বিদায়ী সেক্রেটারী কুমিল্লা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রোটা. প্রফেসর ফারুক আহাম্মদ নতুন সেক্রেটারী ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটা. মহিউদ্দিন লিটনকে কলার পরিয়ে দায়িত্ব হস্থান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিসটেন্ট কান্টি কো- অর্ডিনেটর ও রোটারী ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি রোটা. ডা: তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ফাউন্ডার রোটা. পিপি প্রফেসর মো. জামাল নাছের।

বিদায়ী সভাপতি রোটা.আবদুল্লা আল মামুন ও বর্তমান ক্লাব সভাপতি রোটা. প্রফেসর মো: আজহারুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মনিরুজ্জামান, কুমিল্লা শিক্ষাবোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট রোটা. পিপি বিকাশ চন্দ্র মল্লিক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাসানাত আনোয়ার উদ্দীন আহম্মেদ, রোটা.পিপি মো. রুহুল আমিন, কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রোটা. পিপি মোহাম্মদ মনির হোসেন, কুমিল্লা সরকারি শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ রোটা. প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন, ইলেক্ট সভাপতি ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রোটা. মোহাম্মদ শাহ আলম ভূইয়া, ক্লাব ট্রেজারার রোটা. গোলাম মোস্তফা,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সমাজর্কম বিভাগের বিভাগীয় প্রধান রোটা. মো. কবির উদ্দিন আহমেদ,সাবেক সেক্রেটারি রোটা. আয়েশা আক্তার,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রোটা. রিতা চক্রবর্তী, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোটা. দেলোয়ার হোসেন।

এ সময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের আইপিপি রোটা. এডিএম এনামুল হক, রোটারী ক্লাব আড়ং কুমিল্লার আইপিপি রোটা. আবদুল হালিম মজুমদার, রোটারী ক্লাব কুমিল্লা সাইথের আইপিপি রোটা, জাহাঙ্গীর আলম মৈশান, রোটারী ক্লাব অব রেনেসাঁস কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. পিপি নুরুল ইসলাম রিপন, বর্তমান সভাপতি রোটা. শাহেদ ইব্রাহিম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park