সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দিনাজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ১৪ জুলাই সকাল ১২ টা ১৭ মিনিটে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে পরীক্ষার্থীরা বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে। জানা গেছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। এ আন্দোলনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও রেললাইন অবরোধ করেন। তারা দাবি তুলেন, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এ দাবির প্রতিবাদে তারা রেললাইন অবরোধ করে। এতে উভয় পাশে যানবাহন আটকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নানামুখী স্লোগানে দফায় দফায় দাবির কথা তুলে ধরেন। দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারী দেন। এ ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিরুপ পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের এক বৈঠক চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park