সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে মাইকেল রায়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩৫ কেজি ওজনের (দৈর্ঘ্য ৩০ ইঞ্চি ও প্রস্থ ১৫ ইঞ্চি) একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মোট আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বাদী হয়ে দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তার আহ্বানও জানানো হয়

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park