সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কখনো বেকার সৃষ্টি করে না — ঠাকুরগাঁওয়ে মির্জা ফয়সাল আমিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হলেও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এমন একটি প্রতিষ্ঠান, যা কখনো বেকার সৃষ্টি করে না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক মির্জা ফয়সাল আমিন।
গত বুধবার (১৫ জুলাই) ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন এদিন প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর উদ্যোগে টিটিসি মিলনায়তনে প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে “প্রতিবন্ধী ভাতা”র চেক বিতরণ, রিকোভারি এবং এডভানসমেন্ট অফ ইনফরমাল সেক্টর ইমপ্লোয়মেন্ট ( রেইস): রেইনটিগ্ৰেশন অফ রিটার্নিং মাইগ্ৰেন্টস প্রজেক্ট -এর আওতায় প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের “সুইং মেশিন অপারেশন” ট্রেডে বিশেষ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ঠাকুরগাঁও-এর অধ্যক্ষ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক, ঠাকুরগাঁও-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও বিসিবি পরিচালক মির্জা ফয়সাল আমিন। তিনি বলেন, “দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থায় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে টিটিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠান কখনো বেকার সৃষ্টি করে না; বরং দক্ষ জনশক্তি গড়ে তোলে।”
বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালকের পক্ষে মো. কামাল হোসেন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন কল্যাণমূলক সেবা, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম এবং রেইস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।
বক্তারা প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের হাতে প্রতিবন্ধী ভাতার চেক এবং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park