বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক |
শাহেদ আহমেদ, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ ও মাদ্রাসার জমি রক্ষার দাবিতে এবং জমি দখলের অভিযোগ ও মসজিদ কমিটি-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কথিত হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় মসজিদের জমি সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে মৌতলা-জাহাজঘাটা ঐতিহাসিক শাহী জামে মসজিদ কমিটি, যুব কমিটি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের খতিব মাওলানা রমজান আলী, মৌতলা বাসস্ট্যান্ড বাজার কমিটির সেক্রেটারি ও শ্যামনগর উপজেলা যুবদলের নেতা রফিকুল ইসলাম, মাওলানা আবু সা’দ, শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুস সামাদ এবং শেখ নুর আলী।
বক্তারা অভিযোগ করেন, জাহাজঘাটা গ্রামের মৃত কামাল উদ্দীনের ছেলে আমির আলী গাইন মসজিদ ও মাদ্রাসার ৩৯ শতক জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। তাদের দাবি, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন ওই জমি মসজিদের নামে দানপত্রের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন এবং বর্তমানে জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত ও কমিটির দখলে রয়েছে।
তাদের আরও অভিযোগ, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত মাদ্রাসার পাকা প্রাচীর ভেঙে ইট নিয়ে যাওয়া, ফলজ ও বনজ গাছ কেটে ফেলা এবং বাগানের ফল আত্মসাতের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদ করায় মসজিদ কমিটি, মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা ও বিভিন্ন অভিযোগ দায়ের করে হয়রানি করা হচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দ্রুত বিরোধের সুষ্ঠু তদন্ত, মসজিদের সম্পত্তি সুরক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বিপুলসংখ্যক মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমির আলী গাইনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park