
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (১৯-ই জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মাঠেরকোণা ঝিলমিল থেকে কদমতলী যাওয়ার প্রধান সড়কের পশ্চিম পাশে মেজবান কাচ্চি ঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. মাসুম (৩৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সাফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (নং-৪৩, তারিখ: ১৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।