সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে ক্যাশলেস মত বিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন আজ ১৯ জুলাই সকাল ১১ টায় পূবালী ব্যাংক পিএলসি, পার্বতীপুর শাখার উদ্যোগে পুরাতন পৌরসভার চত্বর এর শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে,
পার্বতীপুরে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের কার্যক্রমের সুচনা করেন পূবালী ব্যাংক পিএলসি। প্রথমে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর চত্তরে এসে শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর অঞ্চলের এজিএম সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেনের কোনো বিকল্প নেই। এটি যেমন সময় সাশ্রয় করে, তেমনি অর্থ হারানোর ঝুঁকিও কমায়। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধের কথাও উল্লেখ করেন। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর শাখার ব্যবস্থাপক আহসানুল হক। তিনি ও তার বক্তব্যে উল্লেখ করেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা সর্বদাই বদ্ধপরিকর। সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক প্রযুক্তি নির্ভর সেবার পরিধি প্রতিনিয়ত সম্প্রসারণ করার কথাও জানান। আরও বক্তব্য রাখেন, ব্যবসায়ীদের মধ্যে এ জেড এম ওয়াজদুল হক তিনি এ ধরনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে বাজার ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তুলার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ফয়জুর রহমান, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, আফজাল হোসেন,মোমিন শাহ,খতিবর রহমান, রানা,বাবু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park