সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিয়ামতপুরে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য “সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রাম”।

সোমবার (২০ জুলাই) দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার সাদাপুর খড়ি বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা বাস্তবায়ন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও বর্জ্য পুনঃব্যবহারের মানসিকতা সৃষ্টি, এবং “বর্জ্য নয় সম্পদ” এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘বর্জ্য থেকে সম্পদ’ তৈরির হস্তশিল্প প্রদর্শনী। শিক্ষার্থীদের ব্যবহৃত প্লাস্টিক, কাগজ, বোতল, কার্টুনসহ নানান রকমের ফেলে দেওয়া উপকরণ দিয়ে দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরি করে উপস্থাপন করে। তাদের সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা ও দক্ষতায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং বাহাদুরপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি হামিদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোরশেদ আলীসহ প্রমুখ।

এ ছাড়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ মোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে সেটিই আমাদের সম্পদে পরিণত হতে পারে।”

আয়োজক ইএসডিও প্রতিনিধিরা জানান, এধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park