বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদসর মোঃ সাখাওয়াত হোসেন বকুল

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

হঠাৎ আকস্মিক বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল)। কিছু বোঝার আগেই শনিবার (২৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে মাননীয় মন্ত্রী আকস্মিক পরিদর্শনের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে প্রথমে খাবারের মান দেখার জন্য ছুটে যান রান্না ঘরে। সেখানে তিনি রান্না করা খাবার মুখে দিয়ে পরীক্ষা করেন। রান্নাঘর থেকে বের হয়ে রোগীদের সেবার গুণগতমান, পরিচ্ছন্নতা, সময় মত কর্মচারীদের উপস্থিতি, হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ,হাসপাতালের দুর্বল অবকাঠামো, চিকিৎসক, নার্স, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী সংকট সহ যাবতীয় বিষয় ঘুরে ঘুরে দেখেন। এই প্রথম শরণখোলা উপজেলার ইতিহাসে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল) শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দেন। খুব দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্বল অবকাঠামো,চিকিৎসক, নার্স, পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ আধুনিক টেকসই ভবন খুব দ্রুত করার নিশ্চয়তা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বাগেরহাট ৪ আসনের ধানের শীষ মার্কার
নমিনি বাবু সোমনাথ দে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাননীয় মন্ত্রী শরণখোলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ জনক মন্তব্য প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park