সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা প্রশাসন, নওগাঁর পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী মাফিয়া খাতুনের পরিবারকে ইলেকট্রিক ভ্যান উপহার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ, ২৯ জুলাই ২০২৬ (বুধবার): মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, নওগাঁর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী মাফিয়া খাতুনের পরিবারের হাতে একটি ইলেকট্রিক ভ্যান তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক মহোদয়ের মূল ফটকের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মাফিয়া খাতুনের পরিবারের সদস্যদের হাতে ইলেকট্রিক ভ্যানের চাবি হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারের লক্ষ্য সমাজের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন করা। একটি ইলেকট্রিক ভ্যান শুধু একটি যানবাহন নয়, এটি একটি পরিবারের নিয়মিত আয়ের উৎস এবং স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তার মাধ্যমে পরিবারটি আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
দৃষ্টি প্রতিবন্ধী মাফিয়া খাতুনের পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ভ্যান পরিচালনার মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ সহজ হবে এবং ভবিষ্যতে আত্মনির্ভরশীল হওয়ার পথ আরও সুগম হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সহায়তা অসহায় পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে কাজ করবে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park