সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, ইয়াবা-কাঁচামালসহ গ্রেফতার ৪

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-১০। এ সময় ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতিসহ ৪ জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টা ১০ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইয়াবা প্রস্তুত ও ক্রয়-বিক্রয় চক্রের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।

অভিযানকালে ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ৫টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)। র‌্যাব জানায়, তাদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন এবং ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

উদ্ধারকৃত ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park