সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় জামায়াতের কর্মী সম্মেলনে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৫টায় কাঁঠালী ইউনিয়নের বিন্যাবাড়ী বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা নুর ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন কাঁঠালী ইউনিয়ন জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান বিপ্লব এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি তহিদুল ইসলাম।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের শূরা সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি এ.এ.এম. প্রফেসর মুজাহিদ মাসুম এবং কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আসাদুজ্জামান। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করা, জনকল্যাণমূলক কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সব কাজ একা করা সম্ভব নয়। প্রতিটি ইউনিয়নে একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রয়োজন। তাই কাঁঠালী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রাসেদুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সকল ভোটারের প্রতি আহ্বান জানাই। অতীতে আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, একইভাবে তাঁকেও সমর্থন ও সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, জনগণের প্রত্যাশা পূরণে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। ইতোমধ্যে ৩৫ জন অসহায় মানুষের মাঝে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান, ১২ জনকে শাড়ি বিতরণ, কাঁঠালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ২ লাখ টাকার উন্নয়ন সহায়তা এবং ৮ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়নের জন্য ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান, স্কুল-কলেজসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গত কয়েক মাসে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। কাঁঠালী ইউনিয়নসহ উপজেলার ১২টি ইউনিয়নেই উন্নয়ন কার্যক্রম ও অনুদান অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকার রাস্তা, সেতু, মসজিদ, মন্দিরসহ উন্নয়নমূলক কাজের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেসব কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। সমাপনী বক্তব্যে কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আসাদুজ্জামান বলেন, “আমি আপনাদের সন্তান, ভাই ও ভাতিজা হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ সমর্থন, পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আপনাদের সহযোগিতাই হবে আমার সবচেয়ে বড় শক্তি। সভাপতির বক্তব্যে কাঁঠালী ইউনিয়ন জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান বিপ্লব বলেন, আজকের এই কর্মী সম্মেলন আমাদের সাংগঠনিক শক্তি, ঐক্য ও আদর্শিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় মান করেছে। আগামী দিনে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, জনগণের পাশে থেকে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকল নেতাকর্মীকে নিষ্ঠা, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। আমরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সভাপতির সমাপনী ঘোষণার মধ্য দিয়ে কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park