সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন অফিসের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

নীলফামারীর জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৫টায় জলঢাকা থানা মোড়স্থ রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য আসাদুজ্জামান আসাদ। পরে প্রধান অতিথি নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি, বিশেষ অতিথিবৃন্দ এবং রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ যৌথ ভাবে ফিতা কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা করতালির মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানান। জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম এবং উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাস্টার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব কামরুজ্জামান, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম (বাঙ্গালী), উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীনুর হক (বাবু), উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম সানা, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন ইসলামসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথিকে জেলা ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নতুন কার্যালয়ের উদ্বোধনকে সাংবাদিকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য, নৈতিকতা এবং জনস্বার্থে নির্ভীক সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম বলেন, অনেক সময়ের পথচলা পেরিয়ে আজ জলঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি সুসংগঠিত অবস্থানে পৌঁছেছে। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা কেউ যেন সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করে এমন বক্তব্য বা আচরণ না করি। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমন্ত্রিত অতিথি উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীনুর হক (বাবু) বলেন, নতুন অফিস উদ্বোধনের জন্য আমি জলঢাকা রিপোর্টার্স ইউনিটিকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা হলুদ সাংবাদিকতা দেখতে চাই না। পত্রিকার সম্পাদকদের যাচাই-বাছাই করে সাংবাদিক পরিচয়পত্র প্রদান করা উচিত। তাহলে অপসাংবাদিকতার সুযোগ অনেকটাই কমে যাবে। বিএনপি সবসময় সাংবাদিকদের ন্যায্য দাবির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দল-মত নির্বিশেষে যে কেউ অন্যায় করলে সাংবাদিকদের লেখনী যেন সত্য প্রকাশে থেমে না যায়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। পাশাপাশি রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি বলেন, সাংবাদিকের কলম সমাজের অন্যতম শক্তিশালী হাতিয়ার। একজন বস্তুনিষ্ঠ সাংবাদিকের লেখনী সমাজের অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলঢাকার মানুষের স্বার্থে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক যদি হয়রানি বা বাধার সম্মুখীন হন, তবে দল-মত নির্বিশেষে আমি তাদের পাশে থাকব এবং সত্য প্রতিষ্ঠার সংগ্রামে সহযোগিতা করব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট থাকব। নতুন কার্যালয়ের প্রয়োজনীয় আসবাবপত্রের বিষয়েও আমি আন্তরিক ভাবে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করব।অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফিকে জেলা ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন বলেন, নতুন অফিসের যাত্রা আমাদের জন্য গর্বের একটি অধ্যায়। তবে এই কার্যালয়কে আরও কার্যকর ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় আসবাবপত্র ও অবকাঠামোগত সহযোগিতা দরকার। এ ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্য, বিএনপিসহ সকল রাজনৈতিক, সামাজিক ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি। আমরা কোনোভাবেই হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দেব না। জলঢাকা রিপোর্টার্স ইউনিটি সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজের কল্যাণ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সাফল্য এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park