বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পাঁচবিবিতে শহীদ বিশালের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

গোলাম মর্তুজা,
পাঁচবিবি উপজেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, ধরঞ্জযী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ আগস্ট শহীদ বিশাল সরকার নিহত হন। তাঁর আত্মত্যাগের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park