
গোলাম মর্তুজা
পাঁচবিবি উপজেলা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮’টি ইউনিয়ন ও ১’টি পৌরসভায় বসবাসরত গরীব, অসহায় ও কর্মহীন নিম্ন আয়ের মাঝে ভিডব্লিউবি প্রকল্পের আওতায় ৩০ কেজি পরিমাণ পুষ্টিকর চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ন্যায় মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যে বলেন
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি মূল লক্ষ হল নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের খাদ্যবান্ধব উপকারভোগীদের হাতে স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভাবে সরকারের খাদ্যবান্ধব চাল তুলে দেওয়াই হলো মূল লক্ষ্য। চাল বিতরণে শৃঙ্খলা রক্ষায় পরিষদের , ইউপি সদস্য, সচিব ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক তদারকি করেন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল হক সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
চাল পেয়ে উপকারভোগীরা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার চাল পরিবারে কয়ে দিন খাবারের অভাব মেটাবে।