বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

‎শ্রমিকদের অধিকার আন্দোলনের নেতা আবু সাঈদের দ্রুত সুস্থতা কামনায় ত্রিশালে শ্রমিকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত

‎
‎ইকবাল হোসেন
‎ত্রিশাল (ময়মনসিংহ)

‎বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ত্রিশাল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা এবং ময়মনসিংহ বিভাগ ও জেলা শ্রমিকদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আবু সাঈদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) ত্রিশাল উপজেলার শ্রমিকদলের দলিয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে শ্রমিকদলের নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে মোহাম্মদ আবু সাঈদের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
‎
‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সভাপতি ফিরোজ নুন, ত্রিশাল উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা, ত্রিশাল পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. মিঠুনসহ উপজেলার ১২টি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শ্রমিকদলের নেতাকর্মীরা।
‎
‎বক্তারা মোহাম্মদ আবু সাঈদের সুস্থতা কামনা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা তাঁর দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park