মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুর নেছারাবাদে মাদকদ্রব্য গাজা সহ আটক ১।

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

আরিফ বিল্লাহ
নেছারাবাদ(পিরোজপুর)

‎পিরোজপুরের নেছারাবাদে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আলমগীর হোসেন ওরফে আলম (৪৫) নামে এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎এর আগে শনিবার (৮ আগষ্ট) রাতে উপজেলার নান্দুহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার মো. আলমগীর হোসেন ওরফে আলম নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিনাবুনিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। তিনি বর্তমানে নান্দুহার বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে নান্দুহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নেছারাবাদ পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা আলমগীর হোসেনকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতের মাধ্যমে তাকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎তিনি আরও জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park