সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে রামগাঁ সাহাপুর উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ সাহাপুর (আর.এস) উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট)। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে এ সমাবেশে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, সভাপতি, ৮নং বাহাদুরপুর ইউনিয়ন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলওয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, নিয়ামতপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাহাঙ্গীর আলম খাঁন প্রশাসনিক কর্মকর্তা ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ,
মোঃ সাজ্জাদ হোসেন সহ-সভাপতি ৮নং বাহাদুরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি,ফারুক হোসেন, হামিদুর রহমানসহ স্থানীয় নেত্রিবিন্দু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. এমরান হোসেন, সভাপতি, রামগাঁ সাহাপুর (আর.এস) উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিভাবক সমাবেশকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নিয়মিত পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রমে আরও সম্পৃক্ত করার বিষয়ে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা সম্ভব। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
সার্বিক বিষয়ে তত্ত্বাবধানে ছিলেন রামগাঁ সাহাপুর (আর এস) উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মাহাতা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park