বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কুমিল্লার সকল রোডে বৃদ্ধি পেয়েছে সিএনজি ভাড়া.. চালকদের দাবি চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত

মোঃ আবদুল্লাহ
বুড়িচং কুমিল্লা।।

দেশজুড়ে চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে কুমিল্লার সড়ক পরিবহনেও। গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকায় সিএনজি অটোরিকশা চালকদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। এর প্রভাব পড়েছে যাত্রীদের ওপরও। বিভিন্ন রুটে সিএনজি ভাড়া বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিএনজি চালকদের দাবি, বর্তমানে অনেক ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে গাড়ি চালানোর সময় কমে যাচ্ছে এবং দৈনিক আয়ও কমছে।
চালকদের ভাষ্য, গ্যাস সংগ্রহে অতিরিক্ত সময় ও খরচ হওয়ায় আগের ভাড়ায় যাত্রী পরিবহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণেই বাধ্য হয়ে কিছু রুটে ভাড়া বাড়ানো হয়েছে।
অন্যদিকে, বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে চালকদের খরচ বাড়লেও এর পুরো চাপ যাত্রীদের ওপর দেওয়া উচিত নয়। নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park