বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

নওগাঁর নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেল ৪:০০টায় আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি কাউসার রতন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ -১ (নিয়ামতপুর,পোরশা,সাপাহার) এর জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলার বিএনপি দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসাহাক আলী সরকার,৮নং বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমামুন,হাজীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম (ভিপি)হামিদুর রহমানসহ ৮টি ইউনিয়নের বিভিন্ন পদে থাকা নেতাগণ। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের নানা দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park