সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ 

নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫আগষ্ট শনিবার সকাল ১০:০০টায় নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় মোঃ আব্দুল আজিজ শেখ এর সভাপতিত্বে  সভার কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনুল হক।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এলাকার মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য।

এ সময় নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত ও আলোচনা করা হয়।

মাসিক সভায় প্রেসক্লাবের যে সকল সদস্যরা উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় পত্রিকা দৈনিক ভোরের ডাক, মোঃ নুন‌নবি দৈনিক দেশ চিত্র,মোঃ সফিকুল ইসলাম,এফ‌এম রেডিও, মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক গনমুক্তি, মোঃ সেলিম রেজা দৈনিক উত্তর কোণ। পরে সংগঠনের সার্বিক উন্নতি ও ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park