সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরণখোলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই পতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, পুকুরে পোনা মাছ অবমুক্ত করন, জেলেদের সাঁতার প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৬ আগস্ট) সকাল দশটায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের তথ্য সংগ্রহকারী মোঃ শাহিন হাওলাদারের উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দুলাল ফরাজী, বন বিভাগ শরণখোলা রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন বাংলাদেশ কোস্টগার্ড বগি স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা শাখার আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির শরণখোলা বিএনপির সাবেক সভাপতি খাঁন মতিয়ার রহমান শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার। আলোচনা শেষে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল পুকুরে জেলেদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park