
এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
“রূপালি ইলিশে ভরপুর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’।
রবিবার ১৬ আগষ্ট সকালে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, হালুয়াঘাট, ময়মনসিংহের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় এর সঞ্চলনায় অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে মৎস্য চাষে অবদানের জন্য সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপন্থিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, জামায়াতে ইসলামী আমির মোয়াজ্জেম হোসেন মাষ্টার, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি জুলমত, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৎস্য চাষি সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।