
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি এই প্রতিপাদ্যে পথ চলা শুরু করলো তারুণ্যের সিংবাড়ী লায়ন্স ক্লাব। মাদক, সন্ত্রাস অসামাজিক কার্যকলাপ পরিহার করে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুন্দর সমাজ গঠনের জন্য বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নে সিং বাড়ী লায়েন্স ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। আজ ১৭ আগস্ট সোমবার ৪ নং পূর্ব আমরাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সিংবাড়ী লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ নাঈম জোমাদ্দারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১ নং ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিউদ্দিন বাদল। বিশেষ অতিথি ১ নং ধানসাগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ কামাল হোসেন অত্র ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস তালুকদার, অনিমেষ হাওলাদার সহ ক্লাবের সদস্যরা । সিং বাড়ী লায়ন্স ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল। উদ্বোধন শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ক্লাবের প্রতিষ্ঠাতা ও সদস্যরা সবাই একসাথে ছবি তোলেন।