
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
সন্মানিত পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব আয়েশা সিদ্দিকা (বিপিএম পিপিএম) মহোদ্বয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্মানিত জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম। এছাড়া সন্মানিত অধ্যক্ষ শেখ সায়রা খাতুন, মেডিক্যাল কলেজ, গোপালগঞ্জ,সন্মানিত অধ্যক্ষ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ গোপালগঞ্জ, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ, গোপালগঞ্জ, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, গোপালগঞ্জ, জেলায় কর্মরত ২৪ তম বিসিএস ফোরামের অফিসারবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও থানা সমূহের অফিসার ইনচার্জ বৃন্দ, পুলিশ লাইনসের পুলিশ অফিসার ও ফোর্সেস সহ আমন্ত্রিত শিল্পি ও কলাকুশলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে অতিথি বৃন্দ স্ব স্ব সন্মানিত সহধর্মিণী সহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিয়মিত শিল্পিদের পাশাপাশি এসপি, পিবিআই, বাগেরহাট (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার গোপালগঞ্জ) জনাব আব্দুর রহমান বাঁশির সুরের মূর্ছনায় সবাইকে আচ্ছন্ন করেন, এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন জনাব মো: মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জনাব শাখাওয়াত হোসেন ও কনস্টেবল চাঁন মিয়া সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে সন্মানিত জেলা প্রশাসক ও সন্মানিত ভাবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক মহোদয় নিজেও সন্মানিত পুলিশ সুপার মহোদয় ও তাঁর পরিবারকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। অতপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য ও সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের নিমন্ত্রণের পর বিজয় দিবসের কেক কাটার মাধ্যমে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।