বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম,
রাঙ্গামাটিঃ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমের রাঙামাটি পার্বত্য জেলায় আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা অংশ নেন। এ সময় তারা পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ে দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় ডিআইজি’র কাছে তুলে ধরেন।ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মনোযোগ দিয়ে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের আশ্বাস দেন।সভায় তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের বন্ধু হিসেবে কাজ করে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক এবং সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমিন।এ ছাড়া রাঙামাটি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park