
মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার ২০৫টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
রোপণ করা চারার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী নায়েবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা রোপণ করেন।
সামাজিক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।