
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে ১০ম জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সাধারণ সম্পাদক মাওলানা মো. মনির উদ্দিনের উদ্যোগ ও সমন্বয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ আগস্ট) সকালে ওছখালীতে বিশাল জশনে জুলুছ (র্যালি) বের করা হয়। পরে আম্বিয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সভাপতি মাওলানা মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা মো. মনির উদ্দিন, মো. দুলাল উদ্দিন, আব্দুল করিম, ইসমাইল হোসেন, মো. সাহারাজ, মো. খাইরুল হক সেলিম, মাওলানা মো. বসির উল্যাহ, মোতালেব হোসেন, মো. বাবুল ও মাইন উদ্দিন মিয়াজীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।