সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে।

শনিবার ভোর থেকে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। শুক্রবার রাতেও মহাসড়কে যানজট ছিল।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে এ যানজটের সূত্রপাত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে পড়ে। দীর্ঘ যানজটে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের যানবাহনও ভোগান্তিতে পড়েছে।

সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভরও যানজট ছিল।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের বাস চালক হাসান বলেন, সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে এখনো দাউদকান্দিতে আটকে আছেন।

এশিয়া লাইন পরিবহনের চালক সুজন বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুরে বাস নিয়ে আটকে আছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, এলাকায় সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট স্থায়ী হচ্ছে না, ধীরগতিতে গাড়ি চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park