সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীতে আ.লীগ কর্মী নিয়োগের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মনিরুজ্জামান (মিলন) পাটোয়ারী, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোড়গ্রামের ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা ওয়াদুদ ইসলাম, রেজাউল ইসলাম, আবুল কালাম, আব্দুস সোবহান, জিকরুল ইসলাম, মশিউর রহমান ও মমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মতো সংবেদনশীল কাজে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে কর্মসূচিটির স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা। কিন্তু তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে রাজনৈতিক ভাবে সম্পৃক্ত ব্যক্তিরা থাকলে সুবিধাভোগীর তালিকা প্রণয়নে পক্ষপাত বা অনিয়মের আশঙ্কা রয়েছে। এতে প্রকৃত যোগ্য মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
মানববন্ধন থেকে গোড়গ্রাম ইউনিয়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা যথাযথ ভাবে যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়ম বা বিধি বহির্ভূত নিয়োগের প্রমাণ পাওয়া গেলে তা বাতিল এবং স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণ মূলক কর্মসূচি। তাই এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট জনবল নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাত বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park